ফ্রি ফন্ট
বঙ্গলিপির সকল ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড করুন এখান থেকে।
প্রিমিয়াম ফন্ট
সব প্রিমিয়াম ফন্ট দেখুন ›ফ্রি বাংলা ফন্ট ডাউনলোড
এখানে বঙ্গলিপির সব ফ্রি বাংলা ফন্ট এক জায়গায় পাবেন। পোস্টার, ব্যানার, বইয়ের প্রচ্ছদ, ফেসবুক পোস্ট, লোগো আর অফিসের লেখা — সব কাজের জন্য নরমাল, হেডিং, টাইপোগ্রাফি, ক্যালিগ্রাফি আর ডেকোরেটিভ বাংলা ফন্ট। বেশিরভাগ ফন্ট ইউনিকোডে, অনেকগুলো বিজয় (ANSI) সংস্করণেও আছে।
উপরের বক্সে নিজের লেখা লিখলে সব ফন্টে সেই লেখা দেখায়, তাই ডাউনলোডের আগেই বুঝে নিতে পারবেন কোনটা মানায়। ক্যাটাগরি বেছে নিয়ে তালিকা ছোট করা যায়। নতুন ফ্রি ফন্ট প্রকাশ হলে এই পাতায় সবার আগে যোগ হয়।
আরও দেখুন: স্টাইলিশ বাংলা ফন্ট · প্রিমিয়াম বাংলা ফন্ট · ইউনিকোড টু বিজয় কনভার্টার · বাংলা স্টাইলিশ ফন্ট কনভার্টার
সাধারণ প্রশ্ন
ফ্রি বাংলা ফন্ট কীভাবে ডাউনলোড করব?
পছন্দের ফন্টের কার্ডে "ডাউনলোড করুন" চাপুন। ফন্টের পাতা খুললে আবার ডাউনলোড চাপলে ফাইল নেমে যাবে। কোনো টাকা বা অ্যাকাউন্ট লাগে না।
কম্পিউটারে বাংলা ফন্ট কীভাবে ইনস্টল করব?
ডাউনলোড করা ফাইলটা (ZIP হলে আগে Extract করুন) .ttf বা .otf ফাইলে ডান ক্লিক করে Install চাপুন। তারপর ফটোশপ, ইলাস্ট্রেটর, ওয়ার্ড বা ক্যানভায় ফন্টটা পাবেন।
মোবাইলে বাংলা ফন্ট ব্যবহার করা যায়?
হ্যাঁ। PixelLab, Canva বা অন্য ডিজাইন অ্যাপে "Add font / Import font" থেকে ডাউনলোড করা .ttf ফাইল বেছে নিলেই হবে।
ইউনিকোড আর বিজয় (ANSI) ফন্টের পার্থক্য কী?
ইউনিকোড ফন্টে অভ্র বা ফোনের কিবোর্ডে লেখা বাংলা সরাসরি ঠিক দেখায়। বিজয় (ANSI) ফন্ট পুরনো নিয়মের, এতে লিখতে বিজয় কিবোর্ড লাগে বা লেখা আগে বিজয়ে বদলে নিতে হয় — বঙ্গলিপির ইউনিকোড ⇄ বিজয় কনভার্টার দিয়ে সেটা করা যায়।
ফ্রি ফন্ট কি ব্যবসার কাজে ব্যবহার করা যাবে?
হ্যাঁ, ব্যবসার কাজে ব্যবহার করা যাবে। শুধুমাত্র ফন্ট ফাইলটা অন্য কাউকে দেওয়া যাবে না।

















